কিছু জিনিসের দাম থাকে। কিছু জিনিসের গল্প থাকে।
বই, লেখা আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের জন্য – যত্ন করে বানানো কিছু জিনিস।

বনলতা
ক্যানভাসের বুক টোট – তিন-চারটা বই, একটা নোটবুক আর দিনের টুকিটাকি একসাথে বইবার জন্য। সামনে খোলা পকেট, মজবুত হ্যান্ডেল।
দুটি রূপে – শুভ্র আর শ্যামল।
ব্যাগ দেখুনলেখনী
কলম, পেন্সিল আর ছোট স্টেশনারির জন্য বক্স-আকৃতির কেস। ভেতরে জিনিস এলোমেলো হয় না, ডেস্কে রাখলেও দেখতে সুন্দর।
আর লেখনী পল্লী – ডেনিমের উপর হাতে করা এমব্রয়ডারিতে সারি বাঁধা ছোট্ট এক গ্রাম। প্রতিটি আলাদা, কারণ হাতের কাজ কখনো হুবহু এক হয় না।
স্টেশনারি দেখুন
আমাদের সংগ্রহ
প্রতিটি পণ্যের একটি নাম আছে, আর নামের পেছনে একটি গল্প।
লিপিকা কেন
একটা ব্যাগ শুধু ব্যাগ না। এটা হয়তো আপনার প্রথম বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গী। একটা খাতা শুধু খাতা না – হয়তো কোনো ব্যবসার প্রথম পরিকল্পনা সেখানে লেখা হয়েছিল।
আমরা বিশ্বাস করি, প্রতিদিন ব্যবহার করা জিনিসগুলো শুধু কার্যকর হলেই হবে না, সুন্দরও হওয়া উচিত।
ব্যবহারযোগ্যতা
রোজকার ব্যবহারের কথা ভেবে বানানো – মজবুত, হালকা, যত্নে টেকে।
নান্দনিকতা
অফ-হোয়াইট আর গাঢ় সবুজ – শান্ত, মার্জিত, চোখে আরাম দেয় এমন রঙ।
গল্প
বনলতা, লেখনী, পল্লী – প্রতিটি নামের পেছনে বাংলা শব্দের নিজস্ব সৌন্দর্য।
লিপিকা এমন একটি ব্র্যান্ড, যেখানে বই, লেখা আর সুন্দর জীবনযাপনের অনুভূতি ব্যবহারযোগ্য পণ্যের মধ্যে এসে মেশে।
প্রশ্ন থাকলে সরাসরি জানান – +৮৮০ ১৯৩৯-৩৪৩০০৭
পুরো সংগ্রহ দেখুন






